Dhaka ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইনে বাধা নেই এমন সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আবারও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাসেল ফরিদপুরে পল্লী বিদ্যুতের অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ১ কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫ লামায় ৩ দিনে পাহাড় কাটা বন্ধের আলটিমেটাম হাইকোর্টের, প্রয়োজনে নামবে সেনাবাহিনী নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২ নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার

কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

আহমেদ আক্তার রানা, কুলাউড়া:
কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয়। বুধবার (৯ সেপ্টেম্বর) কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী

এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযানে অংশ নেন উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া।

আরও পড়ুনঃ  আত্মনির্ভরশীল মানব সম্পদ উন্নয়নে দীঘিনালা জোনের নতুন উদ্যোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

আইনে বাধা নেই এমন সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা

আপডেটের সময়: ০১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

আহমেদ আক্তার রানা, কুলাউড়া:
কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয়। বুধবার (৯ সেপ্টেম্বর) কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযানে অংশ নেন উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া।

আরও পড়ুনঃ  *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫