Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন রাজশাহীতে ‘সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায় আওয়ামী লীগের ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১) শরীয়তপুরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা পত্নীতলায় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত

কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায়

আহমেদ আক্তার রানা,কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে কয়েকটি করাতকল থেকে যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বন বিভাগের পক্ষে নেতৃত্ব দেন কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবিন সিংহ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকার করাতকল পরিদর্শন করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে পরিচালিত কয়েকটি করাতকল থেকে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় নানা আনুষ্ঠানিকতায় মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

 

পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে করাতকল পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ১১ সেপ্টেম্বর কর্মকর্তারা আরও জানান, পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে করাতকল পরিচালনার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে তথ্য দিতে অপারগতা, এলডিডিপি প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী

কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায়

আপডেটের সময়: ০৫:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আহমেদ আক্তার রানা,কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে কয়েকটি করাতকল থেকে যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বন বিভাগের পক্ষে নেতৃত্ব দেন কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবিন সিংহ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকার করাতকল পরিদর্শন করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে পরিচালিত কয়েকটি করাতকল থেকে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় নানা আনুষ্ঠানিকতায় মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

 

পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে করাতকল পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ১১ সেপ্টেম্বর কর্মকর্তারা আরও জানান, পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে করাতকল পরিচালনার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত