Dhaka ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীপুরের দারিয়াপুর কালিবাড়ি বাজারে ৪ টি দোকান অগ্নিকাণ্ডে ভশীভুত শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২১৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি থাকবে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো– এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডব্লিউ। এরই মধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুনঃ  ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। এদিকে, এসএসসি পরীক্ষার বর্ধিত সময়ের ফরম পূরণ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ জানুয়ারি। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রীপুরের দারিয়াপুর কালিবাড়ি বাজারে ৪ টি দোকান অগ্নিকাণ্ডে ভশীভুত

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

আপডেটের সময়: ০৭:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬