Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার দুর্যোগে সেবা দিতে চট্টগ্রামে র‌্যাপিড রেসপন্স টিম গঠন মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ‘আমরা’৯৬ বন্ধু’র ক্রেস্ট প্রদান রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় টানা বৃষ্টিতে ডিমলায় থমকে গেছে জীবন: পানিতে তলিয়ে ফসল, কাজহীন দিনমজুরদের দীর্ঘশ্বাস

ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মো: সোহেল রানা, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন : সরকার নির্ধারিত ফিতে সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

নিহত কিশোরের নাম নিরব (১২)। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ট্রেনটি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লেগে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৫:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

মো: সোহেল রানা, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিহত কিশোরের নাম নিরব (১২)। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ট্রেনটি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লেগে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  মাগুরার শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান