Dhaka ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশের ইতিহাস বিকৃত কারি একমাত্র দল হলো আওয়ামিলীগ, বগুড়ায় ইকবাল হাসান মাহমুদ (এমপি) সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কাশিমপুর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী

আদমদীঘিতে আইজিপির বার্তা: বিভেদ নয়, জনগণের নিরাপত্তাই পুলিশের মূল দায়িত্ব

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিভেদমূলক রাজনীতি ও পারস্পরিক বিদ্বেষ থেকে বেরিয়ে এসে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে সমানভাবে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

শনিবার (২৩ মে) বিকেল ৫টায় বগুড়ার আদমদীঘি উপজেলায় কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আদমদীঘি থানার নবনির্মিত ভবনের উদ্বোধনও করা হয়।

আরও পড়ুনঃ  মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা

আইজিপি বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় বাড়ছে। একজনকে রাজাকার কিংবা অন্যজনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিভক্তি সৃষ্টি না করে সবাইকে সহনশীল মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, আমরা অনেক সময় নিজের ভুল না দেখে অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ি। একটি পরিবারের সব সদস্য যেমন এক রকম হয় না, তেমনি সমাজেও ভিন্নতা থাকবে। কেউ বিপথে গেলে তাকে কাউন্সেলিং ও সহযোগিতার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ  মোংলায় চুলার থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে,পুড়ে ছাই দুটি বসতঘর

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে। কর্মক্ষেত্রে মূল দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে ফুটপাত, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অস্থির পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আইজিপি আরও বলেন, কোনো ব্যক্তি আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির রাজনীতি করেন কি না, সেটি পুলিশের বিবেচ্য বিষয় নয়। দেশের প্রতিটি নাগরিক সমান নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান, রাজিয়া সুলতানা এবং মাসুমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

দেশের ইতিহাস বিকৃত কারি একমাত্র দল হলো আওয়ামিলীগ, বগুড়ায় ইকবাল হাসান মাহমুদ (এমপি)

আদমদীঘিতে আইজিপির বার্তা: বিভেদ নয়, জনগণের নিরাপত্তাই পুলিশের মূল দায়িত্ব

আপডেটের সময়: ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিভেদমূলক রাজনীতি ও পারস্পরিক বিদ্বেষ থেকে বেরিয়ে এসে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে সমানভাবে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

শনিবার (২৩ মে) বিকেল ৫টায় বগুড়ার আদমদীঘি উপজেলায় কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আদমদীঘি থানার নবনির্মিত ভবনের উদ্বোধনও করা হয়।

আরও পড়ুনঃ  মোংলায় চুলার থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে,পুড়ে ছাই দুটি বসতঘর

আইজিপি বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় বাড়ছে। একজনকে রাজাকার কিংবা অন্যজনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিভক্তি সৃষ্টি না করে সবাইকে সহনশীল মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, আমরা অনেক সময় নিজের ভুল না দেখে অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ি। একটি পরিবারের সব সদস্য যেমন এক রকম হয় না, তেমনি সমাজেও ভিন্নতা থাকবে। কেউ বিপথে গেলে তাকে কাউন্সেলিং ও সহযোগিতার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জাকির রব্বানীর হাতে “জাতীয় দৈনিক আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে। কর্মক্ষেত্রে মূল দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে ফুটপাত, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অস্থির পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আইজিপি আরও বলেন, কোনো ব্যক্তি আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির রাজনীতি করেন কি না, সেটি পুলিশের বিবেচ্য বিষয় নয়। দেশের প্রতিটি নাগরিক সমান নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন।

আরও পড়ুনঃ  ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস