Dhaka ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে না: শামা ওবায়েদ রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন – সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আটোয়ারীতে নানা বাড়ি গিয়ে নাগর নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৩ সময় দেখুন

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রোহান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র দুদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না তার।

নিহত শিশু রোহান উপজেলার সুখাতি গ্রামের রমজান আলীর ছেলে। তার নানার বাড়ি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া গ্রামে। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুনঃ  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু মায়ের সঙ্গে নানা বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে যায় শিশু রোহান।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে নানা বাড়ির এলাকার কয়েকজন শিশুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় রোহান।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা

শিশু রোহানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মাত্র দুদিন আগে যে শিশু মায়ের সঙ্গে হাসিমুখে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল, তার এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুনঃ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে না: শামা ওবায়েদ

স্থানীয়রা জানান, নাগর নদীতে বর্ষা মৌসুমে পানির গভীরতা বেড়ে যায়। শিশুদের নদীতে গোসলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের একা নদী বা জলাশয়ে যেতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন

আটোয়ারীতে নানা বাড়ি গিয়ে নাগর নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৪:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রোহান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র দুদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না তার।

নিহত শিশু রোহান উপজেলার সুখাতি গ্রামের রমজান আলীর ছেলে। তার নানার বাড়ি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া গ্রামে। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুনঃ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে না: শামা ওবায়েদ

পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু মায়ের সঙ্গে নানা বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে যায় শিশু রোহান।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে নানা বাড়ির এলাকার কয়েকজন শিশুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় রোহান।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শরণখোলায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, স্বজন না মিললে সরকারি ব্যবস্থায় দাফন

শিশু রোহানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মাত্র দুদিন আগে যে শিশু মায়ের সঙ্গে হাসিমুখে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল, তার এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুনঃ  পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে বাড়ছে পানি, তলিয়ে গেছে ঝুলন্ত সেতু