Dhaka ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক পত্নীতলা ১৪ বিজিবির চৌকস অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার রাজধানীর কদমতলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে — চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও চসিক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর গর্বিত বাংলাদেশ। নিজেদের মেধা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশও একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

৪ আগস্ট (মঙ্গলবার) বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান।

আরও পড়ুনঃ  উত্তরবঙ্গে সাশ্রয়ী বাহনের নতুন ঠিকানা আটোয়ারীতে জমজমাট মোটরসাইকেলের হাট

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

মেয়র বলেন, একটি সুন্দর শহর কিংবা একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি গড়ে তোলা সম্ভব। একইভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে এলে বাংলাদেশ বিশ্বদরবারে আরও মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  তাপদাহে চড়া বাজার, নাভিশ্বাস পত্নীতলার নিম্ন আয়ের মানুষ

তিনি বলেন, আজ আমরা বিশ্বের বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করি। তবে আমি বিশ্বাস করি, একদিন বাংলাদেশও এমন বিশ্বমানের খেলোয়াড় তৈরি করবে, যাদের নিয়ে গোটা জাতি গর্ব করবে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের শিক্ষার্থীদেরই নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র আরও বলেন, জীবনে বড় হওয়ার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তোমরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব জয় করার সক্ষমতা অর্জন করবে—এই প্রত্যাশাই আমাদের।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার

অনুষ্ঠানের সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ অনুষ্ঠান আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও অংশগ্রহণ ভবিষ্যতে তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে — চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেটের সময়: ০২:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও চসিক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর গর্বিত বাংলাদেশ। নিজেদের মেধা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশও একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

৪ আগস্ট (মঙ্গলবার) বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

মেয়র বলেন, একটি সুন্দর শহর কিংবা একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি গড়ে তোলা সম্ভব। একইভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে এলে বাংলাদেশ বিশ্বদরবারে আরও মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  উত্তরবঙ্গে সাশ্রয়ী বাহনের নতুন ঠিকানা আটোয়ারীতে জমজমাট মোটরসাইকেলের হাট

তিনি বলেন, আজ আমরা বিশ্বের বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করি। তবে আমি বিশ্বাস করি, একদিন বাংলাদেশও এমন বিশ্বমানের খেলোয়াড় তৈরি করবে, যাদের নিয়ে গোটা জাতি গর্ব করবে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের শিক্ষার্থীদেরই নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র আরও বলেন, জীবনে বড় হওয়ার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তোমরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব জয় করার সক্ষমতা অর্জন করবে—এই প্রত্যাশাই আমাদের।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিআইজি মাইজভাণ্ডার শরীফের আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীনের সাথে একান্ত সাক্ষাৎ