Dhaka ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

অনলাইন জুয়ায় মাদরাসার টাকা হারিয়ে লোহাগাড়ায় শিক্ষকের আত্মহত্যা

মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় অনলাইন জুয়ায় মাদরাসার গচ্ছিত টাকা হারিয়ে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আলুঘাট রোড সংলগ্ন নিশান প্লাজার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব

নিহত শিব্বির আহমেদ হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহম্মদের ছেলে। তিনি স্থানীয় ‘তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার’ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিব্বির আহমেদ মাদরাসার লভ্যাংশের প্রায় ৭০ হাজার টাকা নিজের কাছে রেখেছিলেন। সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং গচ্ছিত ওই টাকা জুয়া খেলে হারিয়ে ফেলেন। টাকার শোক এবং লোকলজ্জার ভয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে নিশান প্লাজার ৫০৩ নম্বর কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে ধামইরহাটে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ

লোহাগাড়া থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  নিজের বিল্ডিংয়ের প্লাস্টার নির্মাণে বাধা ও হুমকির প্রতিবাদে হোসেনপুরে সংবাদ সম্মেলন

অনলাইন জুয়ার মতো মরণনেশার কবলে পড়ে একজন মেধাবী শিক্ষকের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তরুণ সমাজ ও পেশাজীবীদের এই ক্ষতিকর নেশা থেকে দূরে রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন জুয়ায় মাদরাসার টাকা হারিয়ে লোহাগাড়ায় শিক্ষকের আত্মহত্যা

আপডেটের সময়: ০৭:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় অনলাইন জুয়ায় মাদরাসার গচ্ছিত টাকা হারিয়ে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আলুঘাট রোড সংলগ্ন নিশান প্লাজার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  মোংলার বৈদ্যমারী বাজারের নতুন ইজারাদার হিসেবে কার্যক্রম শুরু করলেন বাবুল হাওলাদার

নিহত শিব্বির আহমেদ হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহম্মদের ছেলে। তিনি স্থানীয় ‘তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার’ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিব্বির আহমেদ মাদরাসার লভ্যাংশের প্রায় ৭০ হাজার টাকা নিজের কাছে রেখেছিলেন। সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং গচ্ছিত ওই টাকা জুয়া খেলে হারিয়ে ফেলেন। টাকার শোক এবং লোকলজ্জার ভয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে নিশান প্লাজার ৫০৩ নম্বর কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  উজিরপুরে ৩ দিনব্যাপী জমজমাট বৈশাখী মেলা: রঙিন আয়োজনে মাতবে বি.এন. খাঁন কলেজ মাঠ

লোহাগাড়া থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বরিশালের হিজলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ। 