
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলা উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের শিবপুর বাজারস্থ দারুল ফাতাহ মডেল মাদ্রাসায় প্রথম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ এনামুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন জেনারেল প্র্যাকটিশনার, মোঃ ইমরুল কায়েস বিশিষ্ট ধান ব্যবসায়ী এবং মোঃ আবুল হোসেন সমাজসেবক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ। এ সময় শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, ” শিক্ষায় মানুষের সবচেয়ে বড় সম্পদ, যা কেউ কেড়ে নিতে পারে না। ইসলামিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলা হচ্ছে। কমলমতি শিশুদের সঠিক সময়ে সঠিক শিক্ষা দিয়ে সুশিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক অভিভাবকের প্রধান দায়িত্ব কর্তব্য। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলে উৎসাহিত করবে। ”
পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী মাসুম বিল্লার মায়ের অনুভূতি “দৈনিক আজকের জনবাণী” কে জানান, আমার সন্তানের এই অর্জনে আমি খুবই আনন্দিত। মাদ্রাসার শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ”
স্থানীয় সচেতন মহলের বক্তব্য, “শিক্ষার্থীদের মেধা বিকাশের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানের শেষে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদানের মধ্য দিয়ে সঞ্চালক সাহেব অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
প্রতিবেদকের নাম 




















