Dhaka ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

রমনা পার্কে নববর্ষের বর্ণিল আয়োজন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৮৮ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ পহেলা বৈশাখকে ঘিরে মানুষের ঢল নেমেছে রমনা পার্কে। সকাল গড়াতেই দুপুরের দিকে পার্কজুড়ে জমে ওঠে উৎসবের প্রাণচাঞ্চল্য, যেখানে নানা বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক মিলনমেলার আবহ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), পরিবাগ তরুণ সংঘ ও দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে মঞ্চে পরিবেশিত হচ্ছে নানা আয়োজন। প্রচণ্ড গরম উপেক্ষা করেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি।

আরও পড়ুনঃ  ​১০ম বছরে ‘বিডি ক্লিন’: হাইকোর্টের সামনে ব্যতিক্রমী মানববন্ধনে স্বপ্নের বাংলাদেশের ডাক

নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। কাকরাইল মসজিদ ও শাহবাগ টেনিস কমপ্লেক্স সংলগ্ন প্রবেশপথ দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে এবং সেখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চলছে। পাশাপাশি টহলে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, এমনকি অশ্বারোহী দলও নজরদারিতে রয়েছে। পার্কের জারুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীদের পরিবেশনা দর্শকদের দৃষ্টি কাড়ে। পাশাপাশি অভিজ্ঞ শিল্পীরাও গান পরিবেশন করে উৎসবে যোগ করেছেন ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নববর্ষ শুধু উৎসব নয়, এটি ঐক্যের বার্তা বহন করে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।]

আরও পড়ুনঃ  শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী

উৎসবের আমেজে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ছবি তুলছেন, কেউবা গাছের ছায়ায় বসে সময় কাটাচ্ছেন। পার্কজুড়ে দেখা গেছে হকারদেরও সরব উপস্থিতি- খেলনা ও খাবারের পসরা নিয়ে বসেছেন তারা। বিক্রিও হচ্ছে ভালো। পরিবার নিয়ে আসা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান বৈশাখ শুধু উৎসব নয়, পরিবারকে একত্রে পাওয়ারও উপলক্ষ। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন্দিনী বলেন,পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব, যা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করায়।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার
Tag :
জনপ্রিয় পোস্ট

শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী

রমনা পার্কে নববর্ষের বর্ণিল আয়োজন

আপডেটের সময়: ০৬:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ পহেলা বৈশাখকে ঘিরে মানুষের ঢল নেমেছে রমনা পার্কে। সকাল গড়াতেই দুপুরের দিকে পার্কজুড়ে জমে ওঠে উৎসবের প্রাণচাঞ্চল্য, যেখানে নানা বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক মিলনমেলার আবহ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), পরিবাগ তরুণ সংঘ ও দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে মঞ্চে পরিবেশিত হচ্ছে নানা আয়োজন। প্রচণ্ড গরম উপেক্ষা করেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ