Dhaka ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে, ৪নং মামুদপুর-চাঁনপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত উত্তর পতেঙ্গাস্থ মুসলিমাবাদে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ১০০ বন্যাকবলিত পরিবারকে ত্রাণ ও নগদ সহায়তা গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর ফয়েজ আল মোখলেসের আগমনে উৎসবের আমেজ, হোসেনপুরে ছাত্রদলের বর্ণাঢ্য সংবর্ধনা কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে – ইকবাল হাসান মাহমুদ টুকু

ইয়ামিন হোসাইন :সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ ছাড়া ওমর কৃষ্ণ দাসসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মাদক যুবসমাজের জন্য একটি বড় হুমকি। তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরে তিনি উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, পিঠে গুলি নিয়ে হাসপাতালে নূর মোহাম্মদ
Tag :
জনপ্রিয় পোস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ

মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে – ইকবাল হাসান মাহমুদ টুকু

আপডেটের সময়: ০৩:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইয়ামিন হোসাইন :সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ ছাড়া ওমর কৃষ্ণ দাসসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মাদক যুবসমাজের জন্য একটি বড় হুমকি। তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরে তিনি উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর