Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা

মোঃ সাকিবুল ইসলাম বরিশাল: সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার পর থেকে কখনও ভারী আবার কখনও মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে বরিশাল শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চলাচলে দুর্ভোগে হচ্ছে নগরবাসীকে। তবে এ ধরনের দুর্ভোগে অভ্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট। তার মধ্যে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুনঃ  রাহ্মুসে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে কাঁচকোল ডানতীর বাঁধ হুমকির মুখে। ভাঙ্গন প্রতিরোধে- জিও ব্যাগ

নগরবাসীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। এ জন্য পূর্বের প্রশাসক বিভাগীয় কমিশনার ড্রেন পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করলে কিছুটা স্বস্তি মিলে। পূর্বে যেসব এলাকায় হাঁটু সমান পানি হতো তা সামান্য কমেছে। তবে জোয়ারের সময় কীর্তনখোলা নদীর পানি ড্রেন দিয়ে নগরীতে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। আবার অতিরিক্ত বৃষ্টিতে ড্রেন ভরে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি করছে। ওই সময় নদীর পানিও বৃদ্ধি পাওয়ায় পানি নামার জায়গা না থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিবছর। বরিশালের আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারী মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  কাশিমপুর কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পলায়ন
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা

আপডেটের সময়: ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম বরিশাল: সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার পর থেকে কখনও ভারী আবার কখনও মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে বরিশাল শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চলাচলে দুর্ভোগে হচ্ছে নগরবাসীকে। তবে এ ধরনের দুর্ভোগে অভ্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট। তার মধ্যে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড