Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন গুলিতে নিহত নূরে আলমকে স্মরণ করল ভোলা জেলা ছাত্রদল চট্টগ্রামে জুলাই আন্দোলন স্মরণ ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে : মুহাম্মদ নজরুল ইসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা দুই রুশ নাগরিকের মারামারির ঘটনায় নিহত ১ ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান দেবিদ্বারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনে দুই দিনব্যাপী কর্মসূচি বাউফলে সরকারি সড়কের পাশের ১৩ টি গাছ কেটে নিলেন প্রভাবশালী ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি আটক তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিপিসি তে আইনজীবী নিয়োগের গণবিজ্ঞপ্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪৯৩ সময় দেখুন

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিপিসির পক্ষে উচ্চ আদালত ও নিম্ন আদালতে মামলা পরিচালনা, আইনগত মতামত ও পরামর্শ প্রদান এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য মোট ১২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ সংস্থাটি ‘বিপিসি’র আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগ ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৫’ অনুযায়ী ০২ জন আইন উপদেষ্টা এবং ১০ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেবে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী আইনজীবীদের বিপিসির ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নির্দেশিকার ধারা ৬ অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ধারা ৭ অনুযায়ী প্রয়োজনীয় সনদ ও দলিল সংযুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ  টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া

একই ব্যক্তি আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী—দুই পদে একযোগে নিয়োগ পাবে না। নির্বাচিতদের সঙ্গে বিপিসি চুক্তি করবে এবং নিয়োগের মেয়াদ হবে ৩ বছর। তবে উভয় পক্ষ ১ মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবে।

আবেদনপত্র সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবরে আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ  সারাদেশে যাচ্ছে চন্দনাইশের বিখ্যাত কাঞ্চন পেয়ারা

খামের উপর “আইন উপদেষ্টা অথবা প্যানেল আইনজীবী পদের জন্য আবেদনপত্র” লিখতে হবে।

বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে প্রকাশিত পূর্বের আইন উপদেষ্টা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। বিপিসিতে পূর্বে আইন উপদেষ্টা/আইনজীবী হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন

বিপিসি তে আইনজীবী নিয়োগের গণবিজ্ঞপ্তি

আপডেটের সময়: ০১:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিপিসির পক্ষে উচ্চ আদালত ও নিম্ন আদালতে মামলা পরিচালনা, আইনগত মতামত ও পরামর্শ প্রদান এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য মোট ১২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ সংস্থাটি ‘বিপিসি’র আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগ ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৫’ অনুযায়ী ০২ জন আইন উপদেষ্টা এবং ১০ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেবে।

আরও পড়ুনঃ  আ. লীগের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী আইনজীবীদের বিপিসির ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নির্দেশিকার ধারা ৬ অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ধারা ৭ অনুযায়ী প্রয়োজনীয় সনদ ও দলিল সংযুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ  সারাদেশে যাচ্ছে চন্দনাইশের বিখ্যাত কাঞ্চন পেয়ারা

একই ব্যক্তি আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী—দুই পদে একযোগে নিয়োগ পাবে না। নির্বাচিতদের সঙ্গে বিপিসি চুক্তি করবে এবং নিয়োগের মেয়াদ হবে ৩ বছর। তবে উভয় পক্ষ ১ মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবে।

আবেদনপত্র সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবরে আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ  রোগীদের সেবা হবে আরও দ্রুত ও সহজ: স্বাস্থ্যমন্ত্রী