Dhaka ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত লালপুরে মাতুয়ারার স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই বেঁচে থাকার অবলম্বন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবৈধ বাইক রেসিং বন্ধ ও হৃদয়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক  এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বগুড়ায় কুরিয়ারভ্যান থেকে ১,৯৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ভ্যানের আড়ালে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নয়মাইল-জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ভ্যানের আড়ালে বিশেষ কৌশলে মাদকের একটি চালান পাচার করা হবে। পরে উপ-পরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাকের কেবিন ও তিনজনের দেহ তল্লাশি করে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাগুলো নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রাছেল হাওলাদার (৩৬), তিনি ওই গাড়ির চালক; রংপুরের মিঠাপুকুরের মো. রোকনুজ্জামান (৩৯), তিনি হেলপার; এবং কুড়িগ্রাম সদর উপজেলার মো. মকবুল হোসেন (২৫)।অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-অ-১১-৬৪৬১ নম্বরের একটি ট্রাক, গাড়ির ডেলিভারি চালান, চালান অনুযায়ী STEADFAST COURIER LIMITED-এর পার্সেল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা করেছেন।মাদকের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুনঃ  ​রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু মারজান নিখোঁজ: সন্ধানে পরিবারের আকুতি
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন

বগুড়ায় কুরিয়ারভ্যান থেকে ১,৯৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেটের সময়: ১২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬