Dhaka ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক

পুলিশকে ম্যানেজ করে নাও সংস্কৃতি তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশকে দায়িত্ব দিয়ে যথাযথ বাজেট না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা না হলে দুর্নীতির ঝুঁকি থেকে যায়। আজ সোমবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, তৃণমূল পর্যায়ে পুলিশের অনেক বাস্তব সমস্যা রয়েছে। বিশেষ করে কোনো তদন্তে পুলিশকে পাঠানো হলে অনেক সময় সেই তদন্তের খরচ থানার পক্ষ থেকে দেওয়া হয় না কিংবা যা দেওয়া হয় তা খুবই অপ্রতুল। তিনি বলেন, আমরা যখন পুলিশকে একটি কাজ করতে দিচ্ছি কিন্তু সেই কাজের জন্য পর্যাপ্ত বাজেট দিচ্ছি না, তখন পুলিশের মধ্যে একটি সংস্কৃতি তৈরি হয় ‘ম্যানেজ করে নাও’। আর এই ম্যানেজ করতে গিয়ে অনেক সময় তারা অনাকাঙ্ক্ষিত ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হন।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

হাসনাত আব্দুল্লাহ উদাহরণ দিয়ে বলেন, সম্প্রতি ২৬ মার্চের কর্মসূচি আয়োজনের সময় প্রশাসনকে যে বাজেট দেওয়া হয়েছিল, বাস্তবে ব্যয় তার চেয়ে বেশি হয়েছে। এতে অনেক সময় স্থানীয় ব্যবসায়ী বা এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ বাজেট দেওয়া হবে কি না, যেন তারা কোনো ধরনের ‘ম্যানেজ কালচার’ এ যেতে বাধ্য না হন। এ সময় সংসদে সম্বোধনের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে তা স্বীকার করে তরুণ এই সংসদ সদস্য বলেন, এই সংসদে আমি এসেছি ২৭ বছর বয়সে। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসেছেন ১৯৯১ সালে। আমি জন্ম নিয়েছি ১৯৯৮ সালে। তাই কনভেনশনাল কোনো ভুল হয়ে থাকলে আমরা তা সংশোধন করতে প্রস্তুত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে সবাইকে সংসদীয় নিয়ম মেনে একে অপরকে সম্বোধন করতে হবে। তিনি বলেন, ‘বয়স যাই হোক, সংসদ সদস্য হিসেবে যথাযথভাবে সম্বোধন করতে হবে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

তিনি বলেন, সংসদে আসাটা একটি গৌরবের বিষয় এবং তরুণ সংসদ সদস্যদের জন্য তিনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পুলিশের বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রম আরও দক্ষ ও দুর্নীতিমুক্ত করতে বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি জানান, আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। মন্ত্রী বলেন, এটা সত্য যে পুলিশের যে পরিমাণ রিসোর্স ও বাজেট দরকার, আমাদের অর্থনীতি অনেক সময় সেই পরিমাণ দিতে পারে না। তবে আমরা যদি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে তাদের ‘ম্যানেজ করার’ সংস্কৃতি থেকে বের করে আনতে হবে।

আরও পড়ুনঃ  সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমার: তাহের
Tag :
জনপ্রিয় পোস্ট

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

পুলিশকে ম্যানেজ করে নাও সংস্কৃতি তৈরি হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

আপডেটের সময়: ০৬:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশকে দায়িত্ব দিয়ে যথাযথ বাজেট না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা না হলে দুর্নীতির ঝুঁকি থেকে যায়। আজ সোমবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, তৃণমূল পর্যায়ে পুলিশের অনেক বাস্তব সমস্যা রয়েছে। বিশেষ করে কোনো তদন্তে পুলিশকে পাঠানো হলে অনেক সময় সেই তদন্তের খরচ থানার পক্ষ থেকে দেওয়া হয় না কিংবা যা দেওয়া হয় তা খুবই অপ্রতুল। তিনি বলেন, আমরা যখন পুলিশকে একটি কাজ করতে দিচ্ছি কিন্তু সেই কাজের জন্য পর্যাপ্ত বাজেট দিচ্ছি না, তখন পুলিশের মধ্যে একটি সংস্কৃতি তৈরি হয় ‘ম্যানেজ করে নাও’। আর এই ম্যানেজ করতে গিয়ে অনেক সময় তারা অনাকাঙ্ক্ষিত ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হন।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

হাসনাত আব্দুল্লাহ উদাহরণ দিয়ে বলেন, সম্প্রতি ২৬ মার্চের কর্মসূচি আয়োজনের সময় প্রশাসনকে যে বাজেট দেওয়া হয়েছিল, বাস্তবে ব্যয় তার চেয়ে বেশি হয়েছে। এতে অনেক সময় স্থানীয় ব্যবসায়ী বা এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ বাজেট দেওয়া হবে কি না, যেন তারা কোনো ধরনের ‘ম্যানেজ কালচার’ এ যেতে বাধ্য না হন। এ সময় সংসদে সম্বোধনের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে তা স্বীকার করে তরুণ এই সংসদ সদস্য বলেন, এই সংসদে আমি এসেছি ২৭ বছর বয়সে। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসেছেন ১৯৯১ সালে। আমি জন্ম নিয়েছি ১৯৯৮ সালে। তাই কনভেনশনাল কোনো ভুল হয়ে থাকলে আমরা তা সংশোধন করতে প্রস্তুত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে সবাইকে সংসদীয় নিয়ম মেনে একে অপরকে সম্বোধন করতে হবে। তিনি বলেন, ‘বয়স যাই হোক, সংসদ সদস্য হিসেবে যথাযথভাবে সম্বোধন করতে হবে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

তিনি বলেন, সংসদে আসাটা একটি গৌরবের বিষয় এবং তরুণ সংসদ সদস্যদের জন্য তিনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পুলিশের বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রম আরও দক্ষ ও দুর্নীতিমুক্ত করতে বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি জানান, আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। মন্ত্রী বলেন, এটা সত্য যে পুলিশের যে পরিমাণ রিসোর্স ও বাজেট দরকার, আমাদের অর্থনীতি অনেক সময় সেই পরিমাণ দিতে পারে না। তবে আমরা যদি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে তাদের ‘ম্যানেজ করার’ সংস্কৃতি থেকে বের করে আনতে হবে।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান