
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় আজ সারাদিন পরিদর্শন করে দেখা গেছে, প্রকাশ্যেই পাহাড় কেটে লাল পাথর উত্তোলনের দৃশ্য স্থানীয়দের অভিযোগ, পাহাড় ও টিলা কেটে লাল পাথর উত্তোলনের সাথে জড়িত আব্দুল হান্নান, শুক্কুর, ত্যারা মিয়া, মাসুম, লিটন, নাছির দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী চক্র পাহাড় কেটে অবাধে পাথর উত্তোলন করছে, তবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
পরিদর্শনে দেখা যায়, পাহাড়ের বিভিন্ন স্থানে গভীরভাবে কেটে ফেলা হয়েছে মাটি ও পাথরের স্তর। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লাল পাথর সংগ্রহ করা হচ্ছে এবং ট্রাকযোগে তা বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন পাহাড়ের স্বাভাবিক গঠন বিনষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড় কাটার কারণে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া কৃষিজমি ও বসতবাড়িও ঝুঁকিতে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি, জানান পাহাড় কাটা ও পাথর উত্তোলনে প্রশাসন কঠোর অবস্থানে আছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল জানান পরিবেশ রক্ষায় অবৈধ পাহাড় কাটা ও পাথর উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
প্রতিবেদকের নাম 



















