Dhaka ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদকঃ সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমিশনাররা সরকারের নেক নজরের ওপর নির্ভরশীল থাকবেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে প্রতিষ্ঠান সরকারের দয়ায় গঠিত হয়, তা কখনোই সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না। পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করতে চাইছে মূলত দুটি কারণে। প্রথমত, এই অধ্যাদেশে দুদককে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই অর্থ পাচার বা বড় দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা বা এজাহার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকার এই ক্ষমতাকে সংবেদনশীল বলছে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

দ্বিতীয়ত, দুদককে দলীয় প্রভাবমুক্ত করার জন্য একটি বর্ধিত ও সম্পূর্ণ স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছিল। সরকার বলছে, এটি নিয়ে তাদের আরও নীতিগত সিদ্ধান্ত বা কনসালটেশন প্রয়োজন। এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের মোবাইল ফোন চুরি হলে সরাসরি থানায় মামলা করা যায়, কিন্তু হাজার কোটি টাকার দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা করার ক্ষমতা নিয়ে আপত্তি তোলা অযৌক্তিক। প্রাথমিক অনুসন্ধানের নামে দীর্ঘসূত্রতা অপরাধীদের প্রমাণ নষ্ট ও পালানোর সুযোগ তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, একটি কার্যকর দুর্নীতিবিরোধী সংস্থাকে অবশ্যই সরকারের প্রভাবমুক্ত হতে হয়। কিন্তু স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব আটকে দেওয়ার মাধ্যমে সরকার এমন একটি দুদক গঠন করতে চাচ্ছে, যা সরকারের ওপর নির্ভরশীল হবে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

দুদকের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এটি অনেক সময় বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই নেতিবাচক ভাবমূর্তি কাটাতে স্বাধীন বাছাই কমিটি জরুরি। সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনটি বাতিল না করে প্রয়োজন হলে সংসদে সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করা উচিত।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু…..

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

আপডেটের সময়: ০৬:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমিশনাররা সরকারের নেক নজরের ওপর নির্ভরশীল থাকবেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে প্রতিষ্ঠান সরকারের দয়ায় গঠিত হয়, তা কখনোই সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না। পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করতে চাইছে মূলত দুটি কারণে। প্রথমত, এই অধ্যাদেশে দুদককে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই অর্থ পাচার বা বড় দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা বা এজাহার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকার এই ক্ষমতাকে সংবেদনশীল বলছে।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

দ্বিতীয়ত, দুদককে দলীয় প্রভাবমুক্ত করার জন্য একটি বর্ধিত ও সম্পূর্ণ স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছিল। সরকার বলছে, এটি নিয়ে তাদের আরও নীতিগত সিদ্ধান্ত বা কনসালটেশন প্রয়োজন। এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের মোবাইল ফোন চুরি হলে সরাসরি থানায় মামলা করা যায়, কিন্তু হাজার কোটি টাকার দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা করার ক্ষমতা নিয়ে আপত্তি তোলা অযৌক্তিক। প্রাথমিক অনুসন্ধানের নামে দীর্ঘসূত্রতা অপরাধীদের প্রমাণ নষ্ট ও পালানোর সুযোগ তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, একটি কার্যকর দুর্নীতিবিরোধী সংস্থাকে অবশ্যই সরকারের প্রভাবমুক্ত হতে হয়। কিন্তু স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব আটকে দেওয়ার মাধ্যমে সরকার এমন একটি দুদক গঠন করতে চাচ্ছে, যা সরকারের ওপর নির্ভরশীল হবে।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

দুদকের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এটি অনেক সময় বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই নেতিবাচক ভাবমূর্তি কাটাতে স্বাধীন বাছাই কমিটি জরুরি। সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনটি বাতিল না করে প্রয়োজন হলে সংসদে সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করা উচিত।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ