
লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: লালপুরে পারিবারিক বিরোধের জেরে ৮৮ বছর বয়সী বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কায়েম উদ্দিন (৮৮) লালপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে শনিবার (১৫ আগস্ট) সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী বাবাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে কিল-ঘুষি ও লোহার শাবল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
তবে অভিযোগ অস্বীকার করে ছেলে ইদ্রিস আলী বলেন, “মনে হয় কেউ বাবাকে মারে? পারিবারিক বিবাদ হচ্ছিল, সেই সময়ই হয়তো কোথাও ধাক্কা লাগতে পারে।” এবিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 


















