Dhaka ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাবা নুরুজ্জামান (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর উপজেলার ধানতারা মোড় পার হয়ে বিহারীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত নুরুজ্জামান এবং তার ছেলে আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল এলাকার বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় ধামইরহাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত এবং নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এঘটনায় নিহতের বাবাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার (২ জুন) দুপুর বারোটার দিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাবা এবং ছেলে আমাইতাড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি চকসুবল এলাকায় যাচ্ছিলেন। এ সময় নজিপুর থেকে বিপরীতমুখী একটি ট্রাক ধামইরহাটের দিকে যাচ্ছিল।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা

 

তিনি আরও বলেন, ওই ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে রোদে শুকানো খড়ের পলার সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী ওই ঘাতক ট্রাকের চাকায় মোটরসাইকেল চালকের মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে নিহতদের পিতা প্রাথমিক চিকিৎসা শেষে এখন আশঙ্কা মুক্ত রয়েছেন। রাত বারোটার দিকে ধামইরহাট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে বানিসর (কালীতলা) বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

আপডেটের সময়: ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাবা নুরুজ্জামান (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর উপজেলার ধানতারা মোড় পার হয়ে বিহারীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত নুরুজ্জামান এবং তার ছেলে আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল এলাকার বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় ধামইরহাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত এবং নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এঘটনায় নিহতের বাবাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার (২ জুন) দুপুর বারোটার দিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাবা এবং ছেলে আমাইতাড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি চকসুবল এলাকায় যাচ্ছিলেন। এ সময় নজিপুর থেকে বিপরীতমুখী একটি ট্রাক ধামইরহাটের দিকে যাচ্ছিল।

আরও পড়ুনঃ  বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ

 

তিনি আরও বলেন, ওই ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে রোদে শুকানো খড়ের পলার সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী ওই ঘাতক ট্রাকের চাকায় মোটরসাইকেল চালকের মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে নিহতদের পিতা প্রাথমিক চিকিৎসা শেষে এখন আশঙ্কা মুক্ত রয়েছেন। রাত বারোটার দিকে ধামইরহাট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ