Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ দুই যুবক আটক

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওসমান আলী (৩৬) ও মাসুম হোসেন (৩৩) নামের দুই যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃত ব্যাক্তিরা হলেন উপজেলার আগ্রাদ্বীগুন ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত সমশের আলীর ছেলে ওসমান আলী এবং খেলনা ইউনিয়নের লোদিপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মাসুম হোসেন। শনিবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটেলিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন আজকের জনবানীকে জানান, সকালে পৃথক দুটি অভিযানের সময় উপজেলার আগ্রাদ্বীগু বিওপির সীমন্ত পিলার ২৫৭/১১ আর থেকে আনুমানিক ৫০০ গজ দুরত্বে বাংলাদেশের অভ্যন্তরে, রামচন্দ্রপুর মাঠের মধ্যে অভিযানের সময় ২৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওসমান আলীকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

এছাড়াও ওইদিন একই বিওপির সীমন্ত পিলার ২৫৭/৩ আর হতে ৫০০ গজ দুরত্বে বাংলাদেশের অভ্যন্তরে, আকলিমা ইবতেদায়ী মাদ্রাসা পুকুর পারে অভিযানের সময় ৬৪ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ মাসুম হোসেনকে আটক করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ওই দুই যুবককে ধামইরহাট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা থানা ভিজিটে আসার কারণে ব্যস্ত ছিলাম। বিজিবি এলে মামলা দায়েরের মধ্য দিয়ে ওই যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  শেরপুরে খাল পুনঃখননের সুফল: জলাবদ্ধতা কমে স্বস্তিতে কৃষক, দ্রুত এগোচ্ছে প্রকল্পের কাজ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ দুই যুবক আটক

আপডেটের সময়: ০৬:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওসমান আলী (৩৬) ও মাসুম হোসেন (৩৩) নামের দুই যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃত ব্যাক্তিরা হলেন উপজেলার আগ্রাদ্বীগুন ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত সমশের আলীর ছেলে ওসমান আলী এবং খেলনা ইউনিয়নের লোদিপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মাসুম হোসেন। শনিবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটেলিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন আজকের জনবানীকে জানান, সকালে পৃথক দুটি অভিযানের সময় উপজেলার আগ্রাদ্বীগু বিওপির সীমন্ত পিলার ২৫৭/১১ আর থেকে আনুমানিক ৫০০ গজ দুরত্বে বাংলাদেশের অভ্যন্তরে, রামচন্দ্রপুর মাঠের মধ্যে অভিযানের সময় ২৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওসমান আলীকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ

এছাড়াও ওইদিন একই বিওপির সীমন্ত পিলার ২৫৭/৩ আর হতে ৫০০ গজ দুরত্বে বাংলাদেশের অভ্যন্তরে, আকলিমা ইবতেদায়ী মাদ্রাসা পুকুর পারে অভিযানের সময় ৬৪ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ মাসুম হোসেনকে আটক করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ওই দুই যুবককে ধামইরহাট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা থানা ভিজিটে আসার কারণে ব্যস্ত ছিলাম। বিজিবি এলে মামলা দায়েরের মধ্য দিয়ে ওই যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ