Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বিদ্যালয়ে জাতীয় পতাকা না তোলার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নং সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ওয়ারেছা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমের নজরে আসে, ২ জুলাই রংপুর বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) ধারা অনুযায়ী প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

অভিযোগে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘ প্রায় ১০ দিন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেননি, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সরকারি বিধি অনুযায়ী এটি চরম দায়িত্ব অবহেলা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণের শামিল।

আরও পড়ুনঃ  বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ

বিভাগীয় উপ-পরিচালকের স্বাক্ষরিত এক আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি বর্তমান কর্মস্থল বা ঠিকানার বাইরে অবস্থান করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা

প্রসঙ্গত, বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করা হয়। উল্লেখ্য যে, ঘটনার পর ওই স্কুলে ১৭ দিন পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০১:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বিদ্যালয়ে জাতীয় পতাকা না তোলার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নং সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ওয়ারেছা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমের নজরে আসে, ২ জুলাই রংপুর বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) ধারা অনুযায়ী প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অভিযোগে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘ প্রায় ১০ দিন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেননি, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সরকারি বিধি অনুযায়ী এটি চরম দায়িত্ব অবহেলা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণের শামিল।

আরও পড়ুনঃ  শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

বিভাগীয় উপ-পরিচালকের স্বাক্ষরিত এক আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি বর্তমান কর্মস্থল বা ঠিকানার বাইরে অবস্থান করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাহরুল উলুম মাদরাসার সাফল্য,