
মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার হরিরামপুর ও কোচাশহর ইউনিয়নে এসব সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ প্রকল্পের আওতায় হরিরামপুর এলাকায় ২ কিলোমিটার ২৮০ মিটার, কোচাশহর এলাকায় ৩০০ মিটার এবং বুড়া-বুড়ি এলাকায় ২৯০ মিটার সড়ক নির্মাণ করা হবে। সড়কগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক,কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব,উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, বিএনপি নেতা,রফিকুল ইসলাম রফিক,শফিকুল ইসলাম, মনজুরুল ইসলাম, ঠিকাদার তারিফ চৌধুরী, জিল্লু রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারুল ইসলাম ও সদস্য সচিব শের শাহ বিমান,আনারুল হক আকন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, সড়কগুলো নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি অনেকাংশে কমবে।
প্রতিবেদকের নাম 



















