Dhaka ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা – আসামি শনাক্ত ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবহেলা-অযত্নে জৌলুশ হারাচ্ছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিতে পর্যটন সম্ভাবনা জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য যাবে পুনর্ব্যবহারে মান্দায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি টিপু লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, তিনটি চিমনি ও দুটি করাতকল উচ্ছেদ ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত কাউনিয়ায় এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী

কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪১ সময় দেখুন

আহমেদ আক্তার রানা, কুলাউড়া:
কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয়। বুধবার (৯ সেপ্টেম্বর) কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযানে অংশ নেন উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া।

আরও পড়ুনঃ  আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ। 
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা – আসামি শনাক্ত ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা

আপডেটের সময়: ০১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

আহমেদ আক্তার রানা, কুলাউড়া:
কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয়। বুধবার (৯ সেপ্টেম্বর) কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযানে অংশ নেন উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা