Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত কবে কাটবে ঈদগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংকট? কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ: চীন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা প্রশমনে দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ শুরু হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে চীন সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বন্যায় ৬ হাজার ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত

অন্যদিকে, চীনের অবস্থানকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান ইরানের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, এই হামলা সরাসরি আগ্রাসনের শামিল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। আরাগচি আরও জানান, তেহরান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে যে কোনো সমাধান হতে হবে ন্যায্য ও সর্বাঙ্গীন—এমন শর্তেই তারা চুক্তিতে সম্মত হবে।

আরও পড়ুনঃ  বরিশালে গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

সূত্র: মিডল ইস্ট আই

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ: চীন

আপডেটের সময়: ০৬:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা প্রশমনে দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ শুরু হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে চীন সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

অন্যদিকে, চীনের অবস্থানকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান ইরানের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, এই হামলা সরাসরি আগ্রাসনের শামিল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। আরাগচি আরও জানান, তেহরান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে যে কোনো সমাধান হতে হবে ন্যায্য ও সর্বাঙ্গীন—এমন শর্তেই তারা চুক্তিতে সম্মত হবে।

আরও পড়ুনঃ  জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

সূত্র: মিডল ইস্ট আই