Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ

আদমদীঘিতে পশুর হাটে অতিরিক্ত টোল আদায় রোধে প্রশাসনের কঠোর নজরদারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৩০ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় পশুর হাটে অতিরিক্ত খাজনা বা টোল আদায় বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি দিতে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে নির্ধারিত টোলের তালিকা প্রকাশ করে দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদমদীঘি, নসরতপুর, সান্তাহার, শাওইল, কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার পশুর হাটগুলোতে প্রশাসনের উদ্যোগে টোলের চার্ট স্থাপন করা হয়। পাশাপাশি হাট ইজারাদারদের অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও হাটে আসা ব্যবসায়ীরা। তাদের মতে, নির্ধারিত টোল তালিকা প্রকাশের ফলে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি কমবে এবং পশুর হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  ভোলায় ফার্মেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোর্সের ৬৪তম ব্যাচের শুভ উদ্বোধন

স্থানীয় সূত্র জানায়, কোরবানির মৌসুমে প্রতিবছর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এর আগেও এ ধরনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার আগেভাগে প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরেছে হাট সংশ্লিষ্টদের মাঝে।প্রশাসন ঘোষিত টোল তালিকা অনুযায়ী, ১ লাখ টাকা বা তার বেশি মূল্যের বড় গরুর খাজনা ৮০০ টাকা এবং ১ লাখ টাকার নিচে ছোট গরুর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি মহিষের জন্য ১ হাজার টাকা, ঘোড়ার জন্য ৫০০ টাকা এবং খাসি, ছাগল ও ভেড়াসহ ছোট পশুর জন্য ২৫০ টাকা করে টোল ধার্য করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান

আদমদীঘিতে পশুর হাটে অতিরিক্ত টোল আদায় রোধে প্রশাসনের কঠোর নজরদারি

আপডেটের সময়: ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় পশুর হাটে অতিরিক্ত খাজনা বা টোল আদায় বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি দিতে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে নির্ধারিত টোলের তালিকা প্রকাশ করে দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদমদীঘি, নসরতপুর, সান্তাহার, শাওইল, কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার পশুর হাটগুলোতে প্রশাসনের উদ্যোগে টোলের চার্ট স্থাপন করা হয়। পাশাপাশি হাট ইজারাদারদের অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও হাটে আসা ব্যবসায়ীরা। তাদের মতে, নির্ধারিত টোল তালিকা প্রকাশের ফলে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি কমবে এবং পশুর হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা

স্থানীয় সূত্র জানায়, কোরবানির মৌসুমে প্রতিবছর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এর আগেও এ ধরনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার আগেভাগে প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরেছে হাট সংশ্লিষ্টদের মাঝে।প্রশাসন ঘোষিত টোল তালিকা অনুযায়ী, ১ লাখ টাকা বা তার বেশি মূল্যের বড় গরুর খাজনা ৮০০ টাকা এবং ১ লাখ টাকার নিচে ছোট গরুর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি মহিষের জন্য ১ হাজার টাকা, ঘোড়ার জন্য ৫০০ টাকা এবং খাসি, ছাগল ও ভেড়াসহ ছোট পশুর জন্য ২৫০ টাকা করে টোল ধার্য করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির