Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী বিশেষ অভিযান: ২ জন গ্রেফতার, অভিযান অব্যাহত

মোঃ রাসেল মিয়া: গাইবান্ধার সাঘাটা থানার উদ্যোগে নদী থেকে অবৈধ বালু উত্তোলন রোধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে সাঘাটা থানাধীন সাঘাটা ইউনিয়নের মুন্সীরহাট এলাকা এবং হলদিয়া ইউনিয়নের নলছিয়া নদী এলাকায় একযোগে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে প্রশাসন এ কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে নারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরো

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে—

১। মোঃ সবুজ মিয়া (৪২), পিতা: আব্দুল কুদ্দুস, সাং: কচুয়াহাট

২। মোঃ জুয়েল আমিন (৩৭), পিতা: মোঃ জহির উদ্দিন সরকার, সাং: উত্তর সাথালিয়া

—এই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে খাল খনন উদ্বোধন করলেন, এমপি এনামুল হক

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, ভাঙন বৃদ্ধি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। এতে করে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। অবশেষে পুলিশের এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ জানান, “নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং কোনোভাবেই অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”

আরও পড়ুনঃ  মোংলার বৈদ্যমারী বাজারের নতুন ইজারাদার হিসেবে কার্যক্রম শুরু করলেন বাবুল হাওলাদার

পুলিশ আরও জানায়, এ ধরনের অভিযান শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, বরং নিয়মিত তদারকি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী বিশেষ অভিযান: ২ জন গ্রেফতার, অভিযান অব্যাহত

আপডেটের সময়: ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মোঃ রাসেল মিয়া: গাইবান্ধার সাঘাটা থানার উদ্যোগে নদী থেকে অবৈধ বালু উত্তোলন রোধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে সাঘাটা থানাধীন সাঘাটা ইউনিয়নের মুন্সীরহাট এলাকা এবং হলদিয়া ইউনিয়নের নলছিয়া নদী এলাকায় একযোগে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে প্রশাসন এ কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে নারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরো

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে—

১। মোঃ সবুজ মিয়া (৪২), পিতা: আব্দুল কুদ্দুস, সাং: কচুয়াহাট

২। মোঃ জুয়েল আমিন (৩৭), পিতা: মোঃ জহির উদ্দিন সরকার, সাং: উত্তর সাথালিয়া

—এই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হামলা, মৃত্যুর সাথে লড়ছেন কৃষক

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, ভাঙন বৃদ্ধি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। এতে করে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। অবশেষে পুলিশের এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ জানান, “নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং কোনোভাবেই অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”

আরও পড়ুনঃ  নলসিটিতে বিদ্যুৎপৃষ্টে আহত ফাতেমার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু