Dhaka ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোচিং থেকে ফেরার পথে ঝরল প্রাণ: রাণীশংকৈলে ট্রলি চাপায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু মৌচাকে সরকারি বনভূমি দখল করে কারখানা নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সম্মিলিত সাংবাদিক পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: সাংবাদিক জিহাদুলের অভিনন্দন গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ শ্যামপুরে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন গ্রামীণ অবকাঠামো রূপান্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত চট্টগ্রামে ব্রাজিল আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি: ১-১ গোলে ড্র হয়েছে ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত বাউফলে বাজেট নিয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন: ড. শফিকুল ইসলাম মাসুদ

গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১২৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি থামিয়ে পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুর প্রায় ৩টার দিকে সচিবালয় থেকে সংসদ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ১ নম্বর ভবনে নিজ কার্যালয় থেকে সংসদ অধিবেশনে যোগ দিতে যাত্রা শুরুর পর ৫ নম্বর ফটকের সামনে হঠাৎ গাড়ি থামিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একদল চিকিৎসকের দিকে এগিয়ে যান। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের দিকে যান এবং তাদের বক্তব্য শোনেন। চিকিৎসকদের পক্ষে ডা. বর্ণালী দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনা, এসবি (SB) রিপোর্টের জটিলতা এবং কর্মজীবনে স্থবিরতার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সবকিছু শোনার পর প্রধানমন্ত্রী তাদের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেনের সঙ্গে বিস্তারিত আলোচনার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, আমার পক্ষ থেকে কিছু করার থাকলে দেখবেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় ক্ষুব্ধ ও হতাশ এক হাজার ৮২১ জন চিকিৎসক তাদের দাবি তুলে ধরতে এদিন সচিবালয়ে জড়ো হন। সকালে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরেও যোগাযোগ করেন। পরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তার বের হওয়ার পথে অবস্থান নেন। পদোন্নতিবঞ্চিত ২৮তম বিসিএসের ডা. মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সব ধরনের যোগ্যতা ও চাকরির বয়স পূর্ণ হওয়ার পরও নানা অজুহাতে আমরা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছি। অনেক জুনিয়র পদোন্নতি পেলেও আমরাa পাইনি, যা আমাদের জন্য বিব্রতকর এবং পেশাগতভাবে ক্ষতিকর।

আরও পড়ুনঃ  নিজে গুলিবিদ্ধ, স্ত্রী সন্তান সম্ভবা কাঁধে ডিভোর্সী বোনের দায়িত্বে থাকা জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক ফরিদা

প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আমরা আশাবাদী যে সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেনকে দেওয়া লিখিত আবেদনে চিকিৎসকরা জানান, তাদের অনেকের চাকরির বয়স ১৮ বছরের বেশি এবং স্নাতকোত্তরসহ প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পদোন্নতি থেকে বঞ্চিত। স্বাস্থ্য অধিদপ্তরের ফিটলিস্টে নাম থাকা সত্ত্বেও প্রজ্ঞাপনে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি বলেও অভিযোগ করেন। এছাড়া এসবি রিপোর্ট সময়মতো মন্ত্রণালয়ে না পৌঁছানো এবং প্রশাসনিক জটিলতার কারণেও পদোন্নতি প্রক্রিয়া আটকে রয়েছে বলে দাবি চিকিৎসকদের। তাদের মতে, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় পেশাগত মনোবল ভেঙে পড়ছে, যা পরোক্ষভাবে স্বাস্থ্যসেবার মানেও নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুনঃ  বাজেটে দাম কমবে যেসব পণ্যের
Tag :
জনপ্রিয় পোস্ট

কোচিং থেকে ফেরার পথে ঝরল প্রাণ: রাণীশংকৈলে ট্রলি চাপায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

আপডেটের সময়: ০৬:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি থামিয়ে পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুর প্রায় ৩টার দিকে সচিবালয় থেকে সংসদ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ১ নম্বর ভবনে নিজ কার্যালয় থেকে সংসদ অধিবেশনে যোগ দিতে যাত্রা শুরুর পর ৫ নম্বর ফটকের সামনে হঠাৎ গাড়ি থামিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একদল চিকিৎসকের দিকে এগিয়ে যান। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি পদোন্নতিবঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের দিকে যান এবং তাদের বক্তব্য শোনেন। চিকিৎসকদের পক্ষে ডা. বর্ণালী দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনা, এসবি (SB) রিপোর্টের জটিলতা এবং কর্মজীবনে স্থবিরতার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মাছে সহনীয় মাত্রার চেয়ে ৫০ গুণ বেশি পারদ

সবকিছু শোনার পর প্রধানমন্ত্রী তাদের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেনের সঙ্গে বিস্তারিত আলোচনার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, আমার পক্ষ থেকে কিছু করার থাকলে দেখবেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় ক্ষুব্ধ ও হতাশ এক হাজার ৮২১ জন চিকিৎসক তাদের দাবি তুলে ধরতে এদিন সচিবালয়ে জড়ো হন। সকালে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরেও যোগাযোগ করেন। পরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তার বের হওয়ার পথে অবস্থান নেন। পদোন্নতিবঞ্চিত ২৮তম বিসিএসের ডা. মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সব ধরনের যোগ্যতা ও চাকরির বয়স পূর্ণ হওয়ার পরও নানা অজুহাতে আমরা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছি। অনেক জুনিয়র পদোন্নতি পেলেও আমরাa পাইনি, যা আমাদের জন্য বিব্রতকর এবং পেশাগতভাবে ক্ষতিকর।

আরও পড়ুনঃ  বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আমরা আশাবাদী যে সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেনকে দেওয়া লিখিত আবেদনে চিকিৎসকরা জানান, তাদের অনেকের চাকরির বয়স ১৮ বছরের বেশি এবং স্নাতকোত্তরসহ প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পদোন্নতি থেকে বঞ্চিত। স্বাস্থ্য অধিদপ্তরের ফিটলিস্টে নাম থাকা সত্ত্বেও প্রজ্ঞাপনে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি বলেও অভিযোগ করেন। এছাড়া এসবি রিপোর্ট সময়মতো মন্ত্রণালয়ে না পৌঁছানো এবং প্রশাসনিক জটিলতার কারণেও পদোন্নতি প্রক্রিয়া আটকে রয়েছে বলে দাবি চিকিৎসকদের। তাদের মতে, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় পেশাগত মনোবল ভেঙে পড়ছে, যা পরোক্ষভাবে স্বাস্থ্যসেবার মানেও নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, দুটি বাড়ি গুঁড়িয়ে দিল বন বিভাগ