Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও নদীতে ভাসমান কিশোরের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান

ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদকঃ গত নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা সেটা বলিনি। তবে দেশের অচল অবস্থা এড়াতে এবং স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় গ্রামবাসী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, “গত নির্বাচন সুষ্ঠু হয়েছে—আমরা তা বলিনি। তবে দেশের অচলাবস্থা এড়াতে এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেন, “আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে মনে রাখবেন—সারাদেশের মানুষ এখন ‘জুলাই যোদ্ধা’। এই জাগ্রত জনতা আপনাদের ক্ষমা করবে না। তিনি আরও বলেন, “আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।” জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এ চেতনায় উদ্বুদ্ধ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা কোনো ধরনের বিচ্যুতি মেনে নেবে না।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

এদিন নিজ এলাকায় ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের মুমিনছড়া চা বাগান এলাকায় শত শত নেতা-কর্মী তাকে স্বাগত জানান এবং একটি মিছিলের মাধ্যমে তার বাড়িতে নিয়ে যান। পরে তিনি নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামির আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির

আপডেটের সময়: ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬