Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

গোয়াইনঘাটে ভাঙা ব্রিজে চরম দুর্ভোগ: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রোগীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫১ সময় দেখুন

আঃ খালেক,গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি (সিলেট)সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বুধিগাঁও হাওড় এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে ঝুলে রয়েছে। সেতুটির বেহাল দশার কারণে স্থানীয় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।​স্থান: বুধিগাঁও হাওড়, ৬ নং ওয়ার্ড, ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট।আজ ৫ নভেম্বর,  বৃহস্পতিবার।​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকায় বুধিগাঁও হাওড় গ্রামসহ পার্শ্ববর্তী পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনা খাই, খলা, রাজবাড়ী কান্দি সহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ মারাত্মক যাতায়াত সংকটে পড়েছেন। সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়ায় ওই এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

​সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলাকার রোগীরা। কোনো ইমারজেন্সি বা জরুরি রোগীকে দ্রুত মেডিকেলে বা হাসপাতালে নিয়ে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সময়মতো চিকিৎসা না পাওয়ায় রোগীদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এলাকার কৃষি খাতেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পেরে চরম লোকসানের মুখে পড়ছেন কৃষকসমাজ।
​এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই ভাঙা সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা হোক। অন্যথায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনতা।

আরও পড়ুনঃ  বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের মাঝে স্বপ্ন কো-অপারেটিভের জার্সি বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোয়াইনঘাটে ভাঙা ব্রিজে চরম দুর্ভোগ: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রোগীরা

আপডেটের সময়: ০৪:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

আঃ খালেক,গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি (সিলেট)সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বুধিগাঁও হাওড় এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে ঝুলে রয়েছে। সেতুটির বেহাল দশার কারণে স্থানীয় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।​স্থান: বুধিগাঁও হাওড়, ৬ নং ওয়ার্ড, ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট।আজ ৫ নভেম্বর,  বৃহস্পতিবার।​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকায় বুধিগাঁও হাওড় গ্রামসহ পার্শ্ববর্তী পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনা খাই, খলা, রাজবাড়ী কান্দি সহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ মারাত্মক যাতায়াত সংকটে পড়েছেন। সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়ায় ওই এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ী সোনামাই বেওয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত