Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

রাব্বি রহমান নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদ রেজা উদ দৌলা। সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের আদর্শ ধারণ করে নীলফামারী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নাল্টু, ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক, ভারপ্রাপ্ত সদস্যসচিব তরিকুল ইসলাম খান লোহানী, পৌর যুবদলের হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সদস্যসচিব আবু সাঈদ বাবু এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মেজবা (রিতু)।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা
Tag :
জনপ্রিয় পোস্ট

রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা

গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপডেটের সময়: ০৪:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাব্বি রহমান নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদ রেজা উদ দৌলা। সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের আদর্শ ধারণ করে নীলফামারী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নাল্টু, ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক, ভারপ্রাপ্ত সদস্যসচিব তরিকুল ইসলাম খান লোহানী, পৌর যুবদলের হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সদস্যসচিব আবু সাঈদ বাবু এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মেজবা (রিতু)।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল