Dhaka ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভৈরবে আকবরনগর-মিরারচর সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্ত পিবিআই’র হাতে ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২ ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কয়ার মাস্টার বাড়ি বাজারে চীনা ফুশেং সিগারেটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সিন্দুকও

পূজার ছুটিতে সিলেটের ‘প্রকৃতি কন্যা’ জাফলংয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় ​

​আঃ খালেক, গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি(সিলেট):
শরতের আমেজ ও দুর্গাপূজার টানা ছুটিতে সিলেটের প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত জাফলংয়ে নেমেছে পর্যটকদের উপচে পড়া ঢল। পাহাড়, নদী আর ঝুলন্ত সেতুর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছেন এই পর্যটন কেন্দ্রে।

আরও পড়ুনঃ  শরণখোলার সোনাতলায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী।

​সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত জাফলংয়ের ডাওকি নদীর ঝুলন্ত সেতু ও মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে পাথুরে তীরে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক দর্শনার্থী। নদীর তীরে বিভিন্ন রঙের রঙিন ছাতা টাঙিয়ে পর্যটকদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে অনেকেই সেখানে আনন্দঘন সময় পার করছেন।

নদীর পানিতে নৌকা ভ্রমণ, ছবি তোলা এবং প্রকৃতির মেলায় নিজেদের হারিয়ে দেওয়ার এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো পর্যটক স্পর্টে। আজ ২১/১০/২০২৬ ইং
​স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার দীর্ঘ ছুটি থাকায় দেশের নানা জেলা থেকে আসা পর্যটকদের আগমনে জাফলংয়ের রিসোর্ট, হোটেল ও খাবার দোকানগুলোতে দারুণ ব্যস্ততা দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভালুকায় ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​ছুটিতে আসা একাধিক পর্যটক জানান, শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে এবং পূজার ছুটি উপভোগ করতে তারা পরিবার ও বন্ধুদের নিয়ে জাফলংয়ে এসেছেন। প্রকৃতির এই অপরূপ রূপ ও শান্ত পরিবেশ তাদের মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২
Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পূজার ছুটিতে সিলেটের ‘প্রকৃতি কন্যা’ জাফলংয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় ​

আপডেটের সময়: ০৬:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​আঃ খালেক, গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি(সিলেট):
শরতের আমেজ ও দুর্গাপূজার টানা ছুটিতে সিলেটের প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত জাফলংয়ে নেমেছে পর্যটকদের উপচে পড়া ঢল। পাহাড়, নদী আর ঝুলন্ত সেতুর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছেন এই পর্যটন কেন্দ্রে।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

​সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত জাফলংয়ের ডাওকি নদীর ঝুলন্ত সেতু ও মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে পাথুরে তীরে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক দর্শনার্থী। নদীর তীরে বিভিন্ন রঙের রঙিন ছাতা টাঙিয়ে পর্যটকদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে অনেকেই সেখানে আনন্দঘন সময় পার করছেন।

নদীর পানিতে নৌকা ভ্রমণ, ছবি তোলা এবং প্রকৃতির মেলায় নিজেদের হারিয়ে দেওয়ার এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো পর্যটক স্পর্টে। আজ ২১/১০/২০২৬ ইং
​স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার দীর্ঘ ছুটি থাকায় দেশের নানা জেলা থেকে আসা পর্যটকদের আগমনে জাফলংয়ের রিসোর্ট, হোটেল ও খাবার দোকানগুলোতে দারুণ ব্যস্ততা দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভালুকায় ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​ছুটিতে আসা একাধিক পর্যটক জানান, শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে এবং পূজার ছুটি উপভোগ করতে তারা পরিবার ও বন্ধুদের নিয়ে জাফলংয়ে এসেছেন। প্রকৃতির এই অপরূপ রূপ ও শান্ত পরিবেশ তাদের মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ  শালিখার সিমাখালী বাজার ব্রিজে ট্রাক দুর্ঘটনা, আহত চালক ও হেলপার