Dhaka ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: নীলফামারীতে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড হাম-রুবেলা মুক্ত জেলা গড়তে দুর্গম পাহাড়ের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে: জেলা প্রশাসক যুদ্ধবিমান ভূপাতিতের খবরে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মালিক সমিতির ঋণ পেতে আইএমএফের সঙ্গে আলোচনা চলমান : অর্থমন্ত্রী তেল সংকট নিয়ে সরকার একটি নাটক করলো: নাহিদ ইসলাম

পবিত্র রমজান উপলক্ষে বোয়ালখালী মানবিক যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ সময় দেখুন

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ি দীঘিনালাতে রমজান মাসের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করে মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকার থেকে সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজি, সাধারণ সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজি বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ সবসময় মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতি জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন। এটি ৯ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনের দায়িত্বে মোট ২১ জন সদস্য রয়েছেন, যারা সম্পূর্ণ বিনামূল্যে ও নিজ উদ্যোগে তাদের দায়িত্ব পালন করে থাকেন।
এলাকাবাসী সংগঠনটির এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল
Tag :
জনপ্রিয় পোস্ট

লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

পবিত্র রমজান উপলক্ষে বোয়ালখালী মানবিক যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

আপডেটের সময়: ০৮:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ি দীঘিনালাতে রমজান মাসের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করে মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকার থেকে সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজি, সাধারণ সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজি বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ সবসময় মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতি জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন। এটি ৯ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনের দায়িত্বে মোট ২১ জন সদস্য রয়েছেন, যারা সম্পূর্ণ বিনামূল্যে ও নিজ উদ্যোগে তাদের দায়িত্ব পালন করে থাকেন।
এলাকাবাসী সংগঠনটির এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত

আরও পড়ুনঃ  উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী