
আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা /২৬ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দিকনির্দেশনা মূলক ও সকল দুর্নীতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানের অংশ হিসেবে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।আজ মঙ্গলবার ১৩ অক্টোবর অনুষ্ঠান চলাকালে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তার সাথে ফ্রেমে বন্দি হন সাংবাদিকবৃন্দ।
সাক্ষাৎকালে ঢাকা জেলায় জনবান্ধব পুলিশিং জোরদারকরণ, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য আইনি সেবা সহজ করার বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে জেলা জুড়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয় এবং একটি নিরাপদ সমাজ গঠনে গণমাধ্যম ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে।
প্রতিবেদকের নাম 























