Dhaka ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক সিলেটে মধ্যরাতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ আটোয়ারীতে মলম পার্টি চক্রের দুই সদস্য গ্রেপ্তার। লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে মিলব্যারাক পুলিশ লাইন্সে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধন সাভারে দেশীয়মদ তৈরির কারখানা থেকে নারী সহ গ্রেফতার চীনা নাগরিক রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই: মূলহোতাসহ ৩ জন এসআরবি-র জালে ​ ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক মহড়া মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২

আটোয়ারীতে মলম পার্টি চক্রের দুই সদস্য গ্রেপ্তার।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৮ সময় দেখুন

মোঃ রমজান আলী আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে চেতনানাশক প্রয়োগ করে এক নারীর স্বর্ণের দুলসহ বিভিন্ন মালামাল ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মলম পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে মো. আপেল (৩০), অপরজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার আব্দুল বারীর ছেলে মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৫)।

আরও পড়ুনঃ  মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে আটোয়ারী উপজেলার ৪ নম্বর রাধানগর ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিসের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারা বেগম (৪৯) অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে চেতনানাশক প্রয়োগ করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার, পোশাক, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

এজাহারে উল্লেখ করা হয়, আনোয়ারা বেগমের কানে থাকা চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, নতুন এক সেট সুন্নতি পোশাক, একটি পুরোনো সিম্ফনি বাটন মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড এবং একটি ব্যাগে থাকা নগদ ৩৫০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামাল ও নগদ টাকার মোট আনুমানিক মূল্য ৬২ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা বেগম আটোয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্ত্বাবধানে পুলিশ অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আপেল ও মোহাম্মদ আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আটোয়ারী থানায় ১২ অক্টোবর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩২৮/৩৭৯ ধারায় নথিভুক্ত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করলেন: শামা ওবায়েদ

চেতনানাশক প্রয়োগ করে সাধারণ মানুষের সর্বস্ব হাতিয়ে নেওয়ার মতো ঘটনা প্রতিরোধে জনসাধারণকে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্দেহজনক পরিস্থিতির মুখোমুখি হলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক

আটোয়ারীতে মলম পার্টি চক্রের দুই সদস্য গ্রেপ্তার।

আপডেটের সময়: ০৫:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে চেতনানাশক প্রয়োগ করে এক নারীর স্বর্ণের দুলসহ বিভিন্ন মালামাল ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মলম পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে মো. আপেল (৩০), অপরজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার আব্দুল বারীর ছেলে মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৫)।

আরও পড়ুনঃ  লালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে আটোয়ারী উপজেলার ৪ নম্বর রাধানগর ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিসের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারা বেগম (৪৯) অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে চেতনানাশক প্রয়োগ করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার, পোশাক, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

এজাহারে উল্লেখ করা হয়, আনোয়ারা বেগমের কানে থাকা চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, নতুন এক সেট সুন্নতি পোশাক, একটি পুরোনো সিম্ফনি বাটন মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড এবং একটি ব্যাগে থাকা নগদ ৩৫০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামাল ও নগদ টাকার মোট আনুমানিক মূল্য ৬২ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা বেগম আটোয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্ত্বাবধানে পুলিশ অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আপেল ও মোহাম্মদ আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আটোয়ারী থানায় ১২ অক্টোবর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩২৮/৩৭৯ ধারায় নথিভুক্ত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা