Dhaka ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে মধ্যরাতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ আটোয়ারীতে মলম পার্টি চক্রের দুই সদস্য গ্রেপ্তার। লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে মিলব্যারাক পুলিশ লাইন্সে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধন সাভারে দেশীয়মদ তৈরির কারখানা থেকে নারী সহ গ্রেফতার চীনা নাগরিক রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই: মূলহোতাসহ ৩ জন এসআরবি-র জালে ​ ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক মহড়া মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ রিফাত হোসেন
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মহড়ায় আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, সে বিষয়ে বাস্তবভিত্তিক কৌশল প্রদর্শন করেন। পাশাপাশি দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং উদ্ধারকাজে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আতাউর রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি চিহ্নিতকরণ ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকেই দুর্যোগ সম্পর্কে সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। এতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
দিবসটির আয়োজনের মাধ্যমে ঘোড়াঘাটে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সম্মিলিতভাবে কাজ করার বার্তা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে মধ্যরাতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

আপডেটের সময়: ০২:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ রিফাত হোসেন
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মহড়ায় আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, সে বিষয়ে বাস্তবভিত্তিক কৌশল প্রদর্শন করেন। পাশাপাশি দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং উদ্ধারকাজে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আতাউর রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি চিহ্নিতকরণ ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকেই দুর্যোগ সম্পর্কে সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। এতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
দিবসটির আয়োজনের মাধ্যমে ঘোড়াঘাটে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সম্মিলিতভাবে কাজ করার বার্তা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার