Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত লালপুরে মাতুয়ারার স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই বেঁচে থাকার অবলম্বন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবৈধ বাইক রেসিং বন্ধ ও হৃদয়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক  এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধুরং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। ​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় ধুরং খাল সংলগ্ন স্থানে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

আরও পড়ুনঃ  সাভারে ৪৯ বোতল মদ সহ আটক;১

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ধুরং খাল থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালিয়ে উত্তোলন করা আনুমানিক ১৩,০০০ (তের হাজার) ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রয় করে অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিশ জারি করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সভাপতি মোহন আখন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

আপডেটের সময়: ০৮:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধুরং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। ​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় ধুরং খাল সংলগ্ন স্থানে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকার সহায়তা