Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে না: শামা ওবায়েদ রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন – সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড গাজীপুরে পুলিশি অভিযানে আসামি ধরতে গিয়ে স্বর্ণ-টাকা উধাও?

বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৫ সময় দেখুন

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় সেলিম উদ্দিন (৪৮) নামে এক পুলিশ সদস্য কিডনি রোগসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মো. সেলিম উদ্দিন উপজেলার হাপানিয়া গ্রামের মো. নাজিম উদ্দিন ও সিরিনা বেগমের ছেলে। তিনি রাজশাহী রেঞ্জের পাবনা জেলার ঈশ্বরদী সার্কেলের পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত

পরিবার সূত্রে জানা যায়, সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ২৪ আগস্ট (সোমবার) তিনি ২১ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন। বুধবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা যান। এ খবরের সত্যতা নিশ্চিত করে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানি জানান, বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হাপানিয়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুনঃ  বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেটের সময়: ০৭:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় সেলিম উদ্দিন (৪৮) নামে এক পুলিশ সদস্য কিডনি রোগসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মো. সেলিম উদ্দিন উপজেলার হাপানিয়া গ্রামের মো. নাজিম উদ্দিন ও সিরিনা বেগমের ছেলে। তিনি রাজশাহী রেঞ্জের পাবনা জেলার ঈশ্বরদী সার্কেলের পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  নিরাপদ খাদ্য ও পরিবেশ আইনে পাবনায় মোবাইল কোর্টের অভিযান

পরিবার সূত্রে জানা যায়, সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ২৪ আগস্ট (সোমবার) তিনি ২১ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন। বুধবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা যান। এ খবরের সত্যতা নিশ্চিত করে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানি জানান, বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হাপানিয়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় আনসার- ভিডিপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান,প্রশিক্ষণার্থীদের উচ্ছ্বাস