Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩৯ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল করা হয়েছে। সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার ৬আগস্ট প্রয়াত মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত স্মরণ সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ। এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে বগুড়া মূক-বধির বিদ্যালয়।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন

সেন্ট্রাল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, মরহুমের পরিবারের পক্ষে সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা মৎস্যজীবী দল আহ্বায়ক মইনুল হক বকুল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, উজ্জ্বল হোসেন, হাসানুজ্জামান পলাশসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন। বগুড়া মূক-বধির বিদ্যালয়ের আয়োজনে দোয়া মাহফিল পরিচালনা করেন ভাইপাগলা মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম। বিদ্যালয়ের সাবেক সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ব্যবস্থাপনায় কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার:এমপি সরোয়ার আলমগীর
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা

আপডেটের সময়: ০৮:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল করা হয়েছে। সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার ৬আগস্ট প্রয়াত মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত স্মরণ সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ। এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে বগুড়া মূক-বধির বিদ্যালয়।

আরও পড়ুনঃ  দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসলাম চৌধুরী

সেন্ট্রাল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, মরহুমের পরিবারের পক্ষে সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা মৎস্যজীবী দল আহ্বায়ক মইনুল হক বকুল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, উজ্জ্বল হোসেন, হাসানুজ্জামান পলাশসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন। বগুড়া মূক-বধির বিদ্যালয়ের আয়োজনে দোয়া মাহফিল পরিচালনা করেন ভাইপাগলা মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম। বিদ্যালয়ের সাবেক সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ব্যবস্থাপনায় কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস পালিত