Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪৪ সময় দেখুন

আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দস্যুতা, ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত এবং মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাদেকপুর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই জুনেদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে দস্যুতা, ডাকাতি ও চুরিসহ মোট ১০টি মামলার পরোয়ানাভুক্ত এবং একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুল (৩৬)-কে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান ফুল কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মন্তাজ আলী।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করে বন দখলের মহোৎসব

কুলাউড়া থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দস্যুতা, ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত এবং মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাদেকপুর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই জুনেদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে দস্যুতা, ডাকাতি ও চুরিসহ মোট ১০টি মামলার পরোয়ানাভুক্ত এবং একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুল (৩৬)-কে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান ফুল কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মন্তাজ আলী।

আরও পড়ুনঃ  মাধবপুরে আল হিকমাহ্ বিদ্যানিকেতনে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উদযাপন।