Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

নাটোরের লালপুর বাজারে পাটের বস্তা ব্যবহারে কঠোর নির্দেশনা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৮৮ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে নাটোরের লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন চালের দোকানে প্লাস্টিকের বস্তার ব্যবহার পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুনঃ  মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন

অভিযান সূত্রে জানা যায়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। পরিদর্শনের সময় দেখা যায়, লালপুর বাজারের অধিকাংশ ব্যবসায়ী পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন রাইস মিল থেকে চাল সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  বাবার স্বপ্ন পূরণে দরিদ্রের চোখে আলো জ্বালাচ্ছেন ডা.নারায়ণ দেবনাথ

এ সময় ব্যবসায়ীদের নতুন চাল ক্রয়ের ক্ষেত্রে শতভাগ পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আইন অমান্য না করে পরিবেশবান্ধব পাটজাত মোড়ক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নাটোরের জেলা পাট বিষয়ক কর্মকর্তা এবং লালপুর থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, পাটের ব্যবহার বৃদ্ধি এবং প্রচলিত আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

নাটোরের লালপুর বাজারে পাটের বস্তা ব্যবহারে কঠোর নির্দেশনা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেটের সময়: ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে নাটোরের লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন চালের দোকানে প্লাস্টিকের বস্তার ব্যবহার পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুনঃ  মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন

অভিযান সূত্রে জানা যায়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। পরিদর্শনের সময় দেখা যায়, লালপুর বাজারের অধিকাংশ ব্যবসায়ী পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন রাইস মিল থেকে চাল সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

এ সময় ব্যবসায়ীদের নতুন চাল ক্রয়ের ক্ষেত্রে শতভাগ পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আইন অমান্য না করে পরিবেশবান্ধব পাটজাত মোড়ক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ