Dhaka ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও শ্রমিক মিছিল জুলাই শহীদদের স্মরণে মোকামতলায় ফুটবল উৎসব, মাঠজুড়ে জনতার ঢল তারাগঞ্জে মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার অপমৃত্যুর মামলা ধামইরহাটে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে পবায় জেন্ডার, গণতন্ত্র ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক গম্ভীরার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার আ. লীগের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে বিজিবির একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার কিছু পরে উপজেলার দরবস্ত ইউনিয়নের তামাবিল-সিলেট মহাসড়কের সারিঘাট সরুফট এলাকার আব্দুল শহীদ স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী বিজিবির ডাবল কেবিন পিকআপের (নং- সিলেট ঠ-১১-০০৩২) সঙ্গে সারিঘাট থেকে দরবস্তগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বিকন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় নিহতের স্বজনরাও হাসপাতালে উপস্থিত হন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময়: ০৩:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে বিজিবির একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার কিছু পরে উপজেলার দরবস্ত ইউনিয়নের তামাবিল-সিলেট মহাসড়কের সারিঘাট সরুফট এলাকার আব্দুল শহীদ স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী বিজিবির ডাবল কেবিন পিকআপের (নং- সিলেট ঠ-১১-০০৩২) সঙ্গে সারিঘাট থেকে দরবস্তগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বিকন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় নিহতের স্বজনরাও হাসপাতালে উপস্থিত হন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক