Dhaka ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত কবে কাটবে ঈদগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংকট? কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, সরকার পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আজ ১৯ জুলাই রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করেন

মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকায় ২৫০টি এবং মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ির যন্ত্রণাথ কারবারি পাড়া এলাকায় আরও ২৫০টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী, জেলা ও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

আপডেটের সময়: ০৬:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, সরকার পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আজ ১৯ জুলাই রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

আরও পড়ুনঃ  শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই

মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকায় ২৫০টি এবং মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ির যন্ত্রণাথ কারবারি পাড়া এলাকায় আরও ২৫০টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী, জেলা ও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ২টি ড্রেজার ধ্বংস