Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক। বুধবার ১৭ জুন দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কিশোরগঞ্জ-১ অঞ্চলের হোসেনপুর এলাকা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের “দাবি ও সামাজিক ক্ষমতায়ণ আইনি সুরক্ষা কর্মসূচি – সেলপ” এর আওতায় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব বাচ্চা দেওয়া হয়। শুধু বাচ্চা বিতরণেই থেমে থাকেনি ব্র্যাক। উপকারভোগীদের মুরগির সঠিক লালন-পালন, রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। লক্ষ্য একটাই – প্রশিক্ষণ নিয়ে পরিবারের নারীরা যেন অল্প পুঁজিতেই খামার গড়ে তুলে সংসারে আয় যোগ করতে পারেন এবং পরিবারের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক কাজী নাহিদ ইভা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন, ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও কাজী নাহিদ ইভা উপকারভোগীদের উদ্দেশে বলেন, “মুরগি পালন ছোট কাজ মনে হলেও এটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বড় মাধ্যম। বাচ্চার যত্ন নিন, সঠিক খাবার দিন, অল্প দিনেই সংসারে পরিবর্তন আসবে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক কর্মকর্তারা জানান, তাদের কার্যক্রম শুধু ঋণ সহায়তায় সীমাবদ্ধ নয়। প্রান্তিক মানুষের জীবনমান টেকসইভাবে উন্নয়নের জন্য এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ ভবিষ্যতেও চলবে।
বিনামূল্যে মুরগির বাচ্চা ও প্রশিক্ষণ পেয়ে খুশি উপকারভোগী পরিবারগুলো। তারা ব্র্যাকের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের আশা, এই মুরগি পালনের মাধ্যমেই ঘুরে দাঁড়াবে তাদের সংসার।

আরও পড়ুনঃ  আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা

আপডেটের সময়: ০৮:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক। বুধবার ১৭ জুন দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কিশোরগঞ্জ-১ অঞ্চলের হোসেনপুর এলাকা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের “দাবি ও সামাজিক ক্ষমতায়ণ আইনি সুরক্ষা কর্মসূচি – সেলপ” এর আওতায় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব বাচ্চা দেওয়া হয়। শুধু বাচ্চা বিতরণেই থেমে থাকেনি ব্র্যাক। উপকারভোগীদের মুরগির সঠিক লালন-পালন, রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। লক্ষ্য একটাই – প্রশিক্ষণ নিয়ে পরিবারের নারীরা যেন অল্প পুঁজিতেই খামার গড়ে তুলে সংসারে আয় যোগ করতে পারেন এবং পরিবারের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক কাজী নাহিদ ইভা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন, ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও কাজী নাহিদ ইভা উপকারভোগীদের উদ্দেশে বলেন, “মুরগি পালন ছোট কাজ মনে হলেও এটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বড় মাধ্যম। বাচ্চার যত্ন নিন, সঠিক খাবার দিন, অল্প দিনেই সংসারে পরিবর্তন আসবে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক কর্মকর্তারা জানান, তাদের কার্যক্রম শুধু ঋণ সহায়তায় সীমাবদ্ধ নয়। প্রান্তিক মানুষের জীবনমান টেকসইভাবে উন্নয়নের জন্য এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ ভবিষ্যতেও চলবে।
বিনামূল্যে মুরগির বাচ্চা ও প্রশিক্ষণ পেয়ে খুশি উপকারভোগী পরিবারগুলো। তারা ব্র্যাকের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের আশা, এই মুরগি পালনের মাধ্যমেই ঘুরে দাঁড়াবে তাদের সংসার।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক