Dhaka ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয় সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিরাজগঞ্জ নৌ-পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
সোনামুখী ইউনিয়নের সদস্য (ইউপি) মামুনুর রহমান জানান, “সকালে ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে ফোন করে। খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাই। মরদেহটি ধুনট ও কাজিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদীতে ভাসছিল। উদ্ধারের পর উপস্থিত কেউই মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিৎ কুমার নন্দী বলেন, “নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিরাজগঞ্জ নৌ-পুলিশকে অবহিত করা হলে তাদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরনে কোনো কাপড় ছিল না এবং দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের চামড়া অনেকাংশে খুলে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুনঃ  পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো
Tag :
জনপ্রিয় পোস্ট

হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা

সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

আপডেটের সময়: ০৫:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬