Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয় সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত অস্তিত্ব সংকটে আসকার দিঘি উপরে কচুরিপানা, নিচে দূষিত কালো পানি সলঙ্গায় সেতুর নিচে মিলল ব্যক্তির মরদেহ, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ​কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আমান উল্লাহ আমান নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ তিনজন গ্রেফতার

মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

রিপন আহমদ,মৌলভীবাজার

(আজ বুধবার ১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাক্কাতুড়াসহ স্থানীয় বিভিন্ন বাগানের চা শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা প্রবল বৃষ্টিতে ভিজে এবং ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। প্রধানমন্ত্রী ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০:১৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল যাওয়ার সময় চৌকিদেখি এলাকায় লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে, বাদ্যবাজনা বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  কক্সবাজার সফর শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হাজার হাজার চা শ্রমিক, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভিড় জমান। উৎসবমুখর পরিবেশে অনেকে ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে সেখানে উপস্থিত হন।

আরও পড়ুনঃ  মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৮

অনুষ্ঠানে আসা চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান। এই সফরে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে মূলত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি এবং স্থানীয় অসহায় ও নৃগোষ্ঠীর মানুষের মাঝে সহায়তার চেক হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

আরও পড়ুনঃ  বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয়

মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

আপডেটের সময়: ০২:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রিপন আহমদ,মৌলভীবাজার

(আজ বুধবার ১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাক্কাতুড়াসহ স্থানীয় বিভিন্ন বাগানের চা শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা প্রবল বৃষ্টিতে ভিজে এবং ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। প্রধানমন্ত্রী ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০:১৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল যাওয়ার সময় চৌকিদেখি এলাকায় লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে, বাদ্যবাজনা বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হাজার হাজার চা শ্রমিক, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভিড় জমান। উৎসবমুখর পরিবেশে অনেকে ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে সেখানে উপস্থিত হন।

আরও পড়ুনঃ  মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৮

অনুষ্ঠানে আসা চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান। এই সফরে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে মূলত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি এবং স্থানীয় অসহায় ও নৃগোষ্ঠীর মানুষের মাঝে সহায়তার চেক হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

আরও পড়ুনঃ  আসুন বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: তারেক রহমান