
”এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতনভাবে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।রবিবার (২৪ মে) বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সফরকালে আইজিপি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং পরে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সেবার মান আরও বাড়ানোর নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট দ্বীন মোহাম্মদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবালের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ শহীদ আবু সরোয়ার, বগুড়া জেলার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, আবু সুফিয়ান, আতোয়ার রহমান ও রায়হান উদ্দিন মুরাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহীন সানি, জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনের শেষ পর্যায়ে আইজিপি শাজাহানপুর থানা প্রাঙ্গণে একটি দারুচিনি গাছের চারা রোপণ করেন।
প্রতিবেদকের নাম 



















