
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)
জামালপুর জেলার মাদারগঞ্জ থানার অন্তর্গত, বেতাগা গ্রামে, বাড়ির উঠানের গর্তের পানিতে ডুবে, ইয়ামিন নামে দেড় বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ইয়ামিন, ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১৯ মে) সকালে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়_ অন্যান্য দিনের মতো আজও শিশু ইয়ামিন উঠানে খেলতেছিলো এবং পরিবারের অন্যান্য সদস্যগণ, ধান শুকানোর কাজে ব্যাস্ত ছিলো। কিন্তু হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ায়, উচ্চস্বরে ডাকতে থাকে তার মা, কিন্তু তার মা তাকে ডেকে খুঁজে পাচ্ছিলো না। অবশেষে এদিক সেদিক খুঁজতে গিয়ে দেখা যায়, তার শিশু সন্তান ইয়ামিন উঠানের গর্তে ডুবে রয়েছে। শিশুটিকে সেই গর্ত থেকেই মৃত উদ্ধার করা হয়। ছোট্ট শিশু মৃত্যুবরণ করায়, তার পরিবার এখন দিশেহারা। সেই পরিবারে চলছে এখন শোকের মাতম। তাই স্থানীয় লোকজন সেই শোকাহত পরিবারকে শান্তনা প্রদানের পাশাপাশি, অন্যান্য পরিবারের শিশুদেরকেও নিরাপত্তার নজরে রাখার অনুরোধ করে থাকে, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
প্রতিবেদকের নাম 


















