Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক

পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদকঃ খবরে বলছে তেলের অভাব নেই, অথচ পাম্পে গেলে মিলছে শুধু দীর্ঘ লাইন আর ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড। যে পাম্পেই যাই সেখানেই দীর্ঘ লাইন। ছোটাছুটি করতে আর ভালো লাগছে না। ভাবলাম ঈদের ছুটিতে বউ নিয়ে ঘুরবো কিন্তু তা আর হলো না। সব আশা শেষ করলো এই পেট্রোল। আজ সোমবার মিরপুর-১ সনি সিনেমা হল সংলগ্ন স্যাম অ্যাসোসিয়েট লিমিটেড তেল পাম্পের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন কুদ্দুস মোল্লা। পাম্পটিতে কেবল দেওয়া হচ্ছে এলপিজি, আর মাইকিং হচ্ছে অকটেন-পেট্রোল-ডিজেল নেই। তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন মোটরসাইকেল ও গাড়িচালকরা। কয়েকটি গাড়িকে এলপিজি গ্যাস নিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

কুদ্দুস মোল্লা বলেন, সকাল থেকে কালশীসহ কয়েকটি পাম্প ঘুরলাম কোথাও তেল পেলাম না। সন্ধ্যায় বরিশাল যাব, তেল নেই। কোথায় যাব, কী করবো বুঝতে পারছি না। নজরুল ইসলাম নামের আরেক মোটরসাইকেলচালক বলেন, অকটেন যখন ৬৫ টাকা তখন থেকে এখানে তেল নেই। অথচ আজ প্রয়োজনের সময় তেল পাচ্ছি না। আরেক মোটরসাইকেল চালক বলেন, কচুক্ষেতের স্টেশনে তেল না পেয়ে এখানে এলাম। সবখানে বলছে তেলের কোনো সংকট নেই, কিন্তু অনেক পাম্পেই তেল দিচ্ছে না। সাংবাদিক পরিচয় শুনে স্যাম অ্যাসোসিয়েট পাম্পের কেউ কথা বলতে রাজি হলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্রয়কর্মী বলেন, আমরা তিনদিন ধরে অকটেন, পেট্রোল দিতে পারছি না। সকাল পর্যন্ত ডিজেল ছিল, এখন শেষ। এলপিজি আছে।

আরও পড়ুনঃ  পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

এদিকে রোববার (২২ মার্চ) রাতে এক বার্তায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, জ্বালানি তেলের সংকটের কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়। অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনতে শুরু করলে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৬ মার্চ থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে সীমা বেঁধে দেয় সরকার।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল ভোগান্তি চরমে

আপডেটের সময়: ০৭:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ খবরে বলছে তেলের অভাব নেই, অথচ পাম্পে গেলে মিলছে শুধু দীর্ঘ লাইন আর ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড। যে পাম্পেই যাই সেখানেই দীর্ঘ লাইন। ছোটাছুটি করতে আর ভালো লাগছে না। ভাবলাম ঈদের ছুটিতে বউ নিয়ে ঘুরবো কিন্তু তা আর হলো না। সব আশা শেষ করলো এই পেট্রোল। আজ সোমবার মিরপুর-১ সনি সিনেমা হল সংলগ্ন স্যাম অ্যাসোসিয়েট লিমিটেড তেল পাম্পের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন কুদ্দুস মোল্লা। পাম্পটিতে কেবল দেওয়া হচ্ছে এলপিজি, আর মাইকিং হচ্ছে অকটেন-পেট্রোল-ডিজেল নেই। তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন মোটরসাইকেল ও গাড়িচালকরা। কয়েকটি গাড়িকে এলপিজি গ্যাস নিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

কুদ্দুস মোল্লা বলেন, সকাল থেকে কালশীসহ কয়েকটি পাম্প ঘুরলাম কোথাও তেল পেলাম না। সন্ধ্যায় বরিশাল যাব, তেল নেই। কোথায় যাব, কী করবো বুঝতে পারছি না। নজরুল ইসলাম নামের আরেক মোটরসাইকেলচালক বলেন, অকটেন যখন ৬৫ টাকা তখন থেকে এখানে তেল নেই। অথচ আজ প্রয়োজনের সময় তেল পাচ্ছি না। আরেক মোটরসাইকেল চালক বলেন, কচুক্ষেতের স্টেশনে তেল না পেয়ে এখানে এলাম। সবখানে বলছে তেলের কোনো সংকট নেই, কিন্তু অনেক পাম্পেই তেল দিচ্ছে না। সাংবাদিক পরিচয় শুনে স্যাম অ্যাসোসিয়েট পাম্পের কেউ কথা বলতে রাজি হলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্রয়কর্মী বলেন, আমরা তিনদিন ধরে অকটেন, পেট্রোল দিতে পারছি না। সকাল পর্যন্ত ডিজেল ছিল, এখন শেষ। এলপিজি আছে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ৮ বছরের অকেজো ব্রিজ, নতুন নির্মাণের দাবীতে এলাকাবাসী'র মানববন্ধন

এদিকে রোববার (২২ মার্চ) রাতে এক বার্তায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, জ্বালানি তেলের সংকটের কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়। অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনতে শুরু করলে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৬ মার্চ থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে সীমা বেঁধে দেয় সরকার।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে টাকা আত্নসাতের অভিযোগে, সমবায় সমিতির চেয়ারম্যান গ্রেফতার