Dhaka ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা অভাবের দেয়ালে বন্দি রিকশাচালকের ৩ হাজার পাতার স্বপ্ন! ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় একটি পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী রোজিনা ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এর আগে গত ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এতে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুনঃ  ঈদ আনন্দে ভরপুর তিস্তা পাড়, পঞ্চম দিনেও দর্শনার্থীদের ভিড়

হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের নেতা আমির প্রধানের সহযোগী আনোয়ার হোসেন অনু, আনিছুর রহমান ও রুবেল দীর্ঘদিন ধরে জমি দখলের উদ্দেশ্যে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এক পর্যায়ে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন

ভুক্তভোগী আরো জানান, হামলাকারীরা শুধু মারধর ও ভাঙচুরই করেনি, আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনাটি জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। পুলিশ মামলা গ্রহণ করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নয়াপাড়া দেওয়ান বাড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে,
Tag :
জনপ্রিয় পোস্ট

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আপডেটের সময়: ০৭:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় একটি পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী রোজিনা ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এর আগে গত ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এতে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে অপহরণ, মামলা, বিয়ে ও গোপন তালাকের অভিযোগ; ৯৯৯-এ ফোনের পর উদ্ধার দুই নারী

হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের নেতা আমির প্রধানের সহযোগী আনোয়ার হোসেন অনু, আনিছুর রহমান ও রুবেল দীর্ঘদিন ধরে জমি দখলের উদ্দেশ্যে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এক পর্যায়ে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: প্রধান অতিথি ডা. আব্দুস সালাম এমপি

ভুক্তভোগী আরো জানান, হামলাকারীরা শুধু মারধর ও ভাঙচুরই করেনি, আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনাটি জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। পুলিশ মামলা গ্রহণ করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার