
মোঃ শওকত আলী নগরকান্দা, ফরিদপুর: শরতের স্নিগ্ধতা ও শিউলি ফুলের সুবাসে প্রকৃতি মেতে উঠেছে দুর্গাপূজার আনন্দে। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চাঁদহাট পশ্চিম পাড়ায় অবস্থিত “শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মাতৃ মন্দির” পূজা মণ্ডপে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। (১৬ অক্টোবর ২০২৬ ইং) শুক্রবার থেকে শুরু হয়ে (২১ অক্টোবর ২০২৬ ইং) বুধবার পর্যন্ত চলবে এই উৎসব। ৫ দিনব্যাপী এই মহোৎসবে মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত নানা ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
মন্দিরের প্রধান আয়োজক কানাই সরকার জানান, “আমরা এই বছরও অত্যন্ত যত্ন ও ভক্তির সাথে দেবী দুর্গার আরাধনার আয়োজন করেছি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন, তার জন্য আমরা আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
এই মহোৎসবের আনন্দ যেন সবার হৃদয় পূর্ণ করে তোলে এবং সমাজ থেকে দুঃখ, ক্লানি ও অন্ধকার দূর হয়ে যায়। মণ্ডপ প্রাঙ্গণে পুষ্পাঞ্জলি প্রদান, আরতি ও ধর্মীয় আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের করা হয়েছে। পূজা মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে । স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উৎসবটি সুষ্ঠু ও শান্তপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশজুড়ে দুর্গোৎসবের এই আনন্দে নগরকান্দার এই মণ্ডপও মুখরিত হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেদকের নাম 


















